আগামী ১৬ই ডিসেম্বরের বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপরে ৭০ + পাতার উপরে ই-বুক প্রকাশিত হচ্ছে।
ই-বুকটি লিখছেন রিজোয়ান নিয়াজ রায়ান ভাই।
ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করেন তারা সিকিউরিটি নিয়ে চিন্তা করেন না এমন ব্যক্তি খুজে পাওয়া যাবে না। তাই আপনাকে সাইটের নিরাপত্তার দিকে নজর দিতে হবে। তাই লেখকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের জন্য "ওয়ার্ডপ্রেস সিকিউরিটি"।
বইয়ে ধারাবাহিক ভাবে আপনাদের সামনে সব বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। তবে হ্যাঁ, কোন কিছুই সম্পূর্ণরূপে সিকিউরেটেড করা সম্ভব নয়। আর তার জন্য দরকার সচেতনতাও।
আমরা বিভিন্নভাবে ব্লগকে সিকিউরড করার চেষ্টা করি কিন্তু অনেকেই জানিনা আসলে কিভাবে এসব করতে হয়। এই বইটি পড়লে আমাদের বিশ্বাস আপনিও পারবেন ব্লগকে সিকিউরড করতে। যা আপনার ব্লগকে আরো বেশি সিকিউরড করে তুলবে।
সাথেই থাকুন। লেখকেরর জন্য সবাই দোয়া করবেন যাতে দ্রুত বইটি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।